কম্পিউটার শেখার শুরু: প্রথম দিন যা যা জানা দরকার
নতুনদের জন্য কম্পিউটার শেখার সহজ গাইড — কীভাবে শুরু করবেন, কোন বিষয়গুলো আগে শিখবেন।

কম্পিউটার শেখা এখন যেকোনো পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা। প্রথম দিনে যা যা শিখবেন তা নিয়েই আজকের আলোচনা।
প্রথমে কম্পিউটারের মৌলিক অংশগুলো চিনে নিন — মনিটর, কিবোর্ড, মাউস এবং সিপিইউ। এরপর টাইপিং অভ্যাস শুরু করুন, দিনে অন্তত ৩০ মিনিট অনুশীলন করলে দ্রুত গতি বাড়বে।
এরপর শিখুন অফিস অ্যাপ্লিকেশন — মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট। এগুলো চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন দক্ষতা।
নিয়মিত অনুশীলন এবং ধৈর্য হলো সফলতার মূল চাবিকাঠি। মাহি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমরা হাতে-কলমে শেখাই প্রতিটি বিষয়।